Learn about world

AT FIRST TAKE MY GREETINGS AND LOVE….AND MAIL TO ak_azadbd@yahoo.com and contact to 01190720611 or 01717723116

সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং

পোস্টলিখেছেন TRIVUz মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০০৮ ৯:৪৩ পূর্বাহ্ন
আপনার বাসায় হয়তো দু’টো পিসি। কিন্তু নেট লাইন একটি। আপনি চান একটি লাইন ব্যবহার করেই একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে।

সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট শেয়ারিং সিস্টেম এনাবল করে নিতে পারেন। কিন্তু সেটা খুব একটা কাজের জিনিষ নয়। বেটার অপশন হলো প্রক্সি সার্ভার করে নেয়া।

কিন্তু প্রক্সি সার্ভার কনফিগার করা আসলে এত সহজ কাজ নয়। অনেক কিছু জানতে হয় পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে। তাহলে কি করবেন?

উপায় একটা আছে। একদম সাধারন ব্যবহাকারীদের উপযোগী করে একটা ছোট প্রক্সি সার্ভার বানিয়ে ওয়েবে ফ্রি বিতরন করে ANALOGX নামের একটি ওয়েব। সেটি ব্যবহার করে একদম সাধারন ব্যবহাকারীরাও কিভাবে দু’টো পিসিতে নেট শেয়ার করে ভালভাবে নেট ব্যবহার করতে পারবেন তা নিয়ে আজকে আলোচনা করবো। পুরো বিষয়টাই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম।

যা যা করতে হবে-
ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা
খ) প্রক্সি সার্ভার সেটাপ
গ) ক্লায়েন্ট সাইড কনফিগার

ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা:
(এখানে যে পিসিতে নেট লাইন নিয়েছেন, সেটিকে আমরা হোস্ট বলবো এবং যে পিসিতে নেট শেয়ার করতে চান, সেটিকে গেস্ট বলবো।)
১) হোস্ট ও গেস্টে দু’টো ল্যান কার্ড লাগান
২) একটি ক্রস ক্যাবেল (বা হাব/সুইব ব্যবহার করে দু’টো ক্যাবেল) দিয়ে পিসি দুটোকে কানেক্ট করুন।
৩) হোস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.১ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
৪) গেস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.২ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
(আরো পিসি যুক্ত করতে চাইলে ১৯২.১৬৮.৫.৩ – ৪ – ৫ ইত্যাদি দিতে পারেন)

খ) প্রক্সি সার্ভার সেটাপ
১) হোস্ট কম্পিউটারে ইন্টারনেট থেকে ANALOGX PROXY SERVER ডাউনলোড করুন- http://www.analogx.com/files/proxyi.exe
২) ANALOGX PROXY টুলটি সাধারণ সফটওয়্যারের মত সেটাপ করে রান করুন
ছবি

গ) ক্লায়েন্ট সাইড কনফিগার
-গেস্ট কম্পিউটারে ব্রাউজার ওপেন করে কনফিগ করুন।
* মজিলা ফায়ারফক্সের জন্য:
১) Tools মেনুতে গিয়ে Option কমান্ড দিন
২) Advance ট্যাবের আন্ডারে Network ট্যাব ওপেন করুন
৩) Settings বাটনে ক্লিক করে নিচের চিত্রের মত করে পরিবর্তন করুন (লাল মার্ক করা আছে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে)
ছবি

* ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য:
১) Tools মেনুতে গিয়ে Internet Option কমান্ড দিন
২) Connection ট্যাবে গিয়ে Connections ট্যাবি গিয়ে প্রক্সি আইপিটি সেটাপ করে নিন উপরের মত করে।
হোস্ট: ১৯২.১৬৮.৫.১ পোর্ট: ৬৫৮৮

সাধারন ব্যবহারকারীদের উপযোগী সেটাপ হয়ে গেল। ব্রাউজ করে দেখুন… কেমন স্পিড পাচ্ছেন।

এই প্রক্সি সেটাপ থেকে বাদবাকী সার্ভিসগুলো পেতে হলে গেস্টে আলাদা আলাদা পোর্ট সেটাপ করে নিতে হবে সংশ্লিষ্ট সফটওয়্যারে। নিচে পোর্ট লিষ্টগুলো দেয়া হলো-
HTTP (web browsers) (port 6588)
HTTPS (secure web browsers) (port 6588)
SOCKS4 (TCP proxying) (port 1080)
SOCKS4a (TCP proxying w/ DNS lookups) (port 1080)
SOCKS5 (only partial support, no UDP) (port 1080)
NNTP (usenet newsgroups) (port 119)
POP3 (receiving email) (port 110)
SMTP (sending email) (port 25)
FTP (file transfers) (port 21)

অনেক বড় টিউটোরিয়াল দেখেই অনেকে ভয় পেয়ে যান। তাই যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। কেউ কোন ধাপ বুঝতে না পারলে মন্তব্যের ঘরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

একবার নিজেই দেখে নিন উইন্ডোস সেভেন

মাত্র কয়েকদিন হলো মাইক্রোসফট তাদের পরবর্তি অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এর প্রথম বেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য উনমুক্ত করেছে। আর এই কয়েকদিনেই এর ডাউনলোডের সংখ্যা দশ লক্ষ্যাধিক ছাড়িয়ে গিয়েছে। যা কি-না উইন্ডোস ভিস্তার চাইতে ৬০% বেশী!

এই ডাউনলোড বেশী হবার কারণ একটু বলে নেই। যখন ভিস্তা বের হয়, তখন বেশীরভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সিঙ্গেল কোর প্রসেসর ব্যবহার করতেন এবং ৭০% এর বেশী ব্যবহারকারী খুব বেশী হলে ৫১২ রেম ব্যবহার করতেন কম্পিউটারে। তাই ভিস্তা ব্যবহার করতে একটু হলেও দ্বিধা বোধ করতো। কিন্তু এই এক ভিস্তা গত দুই বছরে গোটা কম্পিউটার বাজারের চেহারাই বদলে দিয়েছে। স্টোরেজ, প্রসেসরের গতি, রেম সব দুই বছরে বেড়েছে প্রায় চার গুণ। তাই এখন কেউ উইন্ডোস সেভেন ব্যবহার করে দেখার জন্য ২য়বার ভাবছেনা। সরাসরি ডাউনলোড এবং ইনস্টল।

আপনারা চাইলেও এখনি উইন্ডোস সেভেন ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন কতো ঝাকানাকা হতে পারে আপনার ডেস্কটপ! আমি এখানে উইন্ডোস সেভেন-এর রিভিউ লিখছিনা। আর এত কিছু পরিবর্তন হয়েছে উইন্ডোস সেভেন-এ, যে এক আর্টিক্যালে লিখে শেষ করাও যাবে না। তবে শিঘ্রই শুরু করবো রিভিউ লেখা।

চলুন তাহলে জেনে নেই কিভাবে ডাউলোড করা যাবে উইন্ডোস সেভেন।

ডাউলোড করা আইএসও ডিভিডিতে রাইট করে সেখান থেকে ইনস্টল করতে হবে উইন্ডোস সেভেন। ইনস্টল হয়ে গেলে একটিভেট করতে হবে একটি প্রোডাক্ট কী দিয়ে। আর সেটা সংগ্রহ করতে হবে এই ঠিকানা থেকে। উক্ত ঠিকানায় গেলে আপনার উইন্ডোস লাইভ আইডি চাইবে এবং একবার প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করলে আপনি একটি প্রডাক্ট কি পেয়ে যাবেন।

তাহলে আর দেরি না করে এক্ষুণি দেখে নিন, কেমন ঝাকানাকা করেছে এই নতুন উইন্ডোস। আর সামনে আমি উইন্ডোস সেভেন-এর রিভিউ তো লিখছিই।

ভালো কথা, আমার কিন্তু উইন্ডোস সেভেন-এর বুট স্ক্রিন (স্টার্টআপ স্ক্রিন) জটিল লেগেছে।

সহজভাবে উইন্ডোস ভিস্তার অবাঞ্চিত সার্ভিস বন্ধ করে ভিস্তাকে হালকা করুন

আমরা কম বেশী সাবাই জানি যে উইন্ডোস ভিস্তায় চালাতে অনেক মেমরির প্রয়োজন হয়। রেম বেশী লাগবে ভয়ে তো অনেকে ভিস্তাই চালায় না।

অনেকে হয়তো জানেননা যে উইন্ডোস ভিস্তা একাই আপনার মেমরি খেয়ে বসে থাকেনা। আপনি হয়তো যেই এন্টিভাইরাসটি ব্যবহার করছেন, সেটা ভিস্তার চাইতে বেশী মেমরি ব্যবহার করছে বা আপনি যেই সিডি/ডিভিডি রাইটিং সফটওয়্যার ব্যবহার করছেন, সেটাও অনেক মেমরি ব্যবহার করছে। বিষয়গুলি একটু খেয়াল রাখা দরকার ভিস্তার ঘাড়ে দোষ চাপানোর আগে।

আমি কয়েকটা নমুনা দেই, ধরুন আপনি নরটন ২০০৯ পণ্যগুলি বা বিটডিফেন্ডার ২০০৯ এর পণ্যগুলি ব্যবহার করছেন অথবা নেরো বার্ণিং রোম ৯ ব্যবহার করছেন, তাহলে আপনার এমনিতেই অনেক বেশী রেম এর দরকার হবে। সেগুলি ভিস্তাতেই চালান আর এক্সপিতে চালান।

এর পরেও আপনি উইন্ডোস ভিস্তার অবাঞ্চিত সার্ভিস বন্ধ করে ভিস্তাকে হালকা করতে পারবেন। অনেক সফটওয়্যারই আছে যারা সার্ভিস অপটিমাইজ করতে সাহায্য করে। অনেকে আবার যা করেনা তার চাইতে বেশী দাবী করে থাকে, অনেকে মোটা অঙ্কের টাকাও দাবী করে। কিন্তু এত সব পছন্দের ভিড়ে আমরাও হাঁপিয়ে যাই কোনটা ব্যবহার করবো আর কোনটা ব্যবহার করে সত্যই ফায়দা হবে।

সদ্য আমি ভিস্তা সার্ভিস অপটিমাইজার নামের এটি সফটওয়্যার ব্যবহার করে সত্যই মুগ্ধ হয়েছি। সফটওয়্যারটি একদম ফ্রি! এবং সত্যই জটিল কাজ করে। বুঝে শুনে ভিস্তার অপ্রয়োজনীয় সার্ভিসগুলি বাদ দিয়ে দিলে ভিস্তার মেমরি ব্যবহার যেমন কমে তেমনি গতি বাড়ে।

প্রায় তিন মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে। কিন্তু এটা চালানোর জন্য মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক ৩.৫ সার্ভিস প্যাক ১ ইনস্টল খাকতে হবে। এই সফটওয়্যারটি ভিস্তার সব ভার্সন এবং প্ল্যাটফর্মে (৩২ বিট বা ৬৪ বিট) চলে।

আশাকরি সফটওয়্যারটি ব্যবহার করে ভালো লাগবে।

Post a Comment